আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

লাখাইয়ের জুনায়েদ হত্যার মূল আসামি ওবায়েদ মিয়া, র‍্যাব-৯ এর সহযোগীতায় গ্রেফতার।

লাখাইয়ের জুনায়েদ হত্যার মূল আসামি ওবায়েদ মিয়া র‍্যাব-৯ এর সহযোগীতায় গ্রেফতার। লাখাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ধরে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই জুনায়েদ (২৪) মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ছোট ভাই মো. ওবায়েদ মিয়া (২০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বামৈ পশ্চিমগ্রাম এলাকায় বসবাসকারী আবুল খায়েরের ছোট ছেলে। উল্লেখ্য গত শুক্রবার বাদ জুমআ বামৈ পশ্চিম গ্রামের আবুল খায়ের ও তার বড় ছেলে জুনায়েদ মিয়ার সাথে পিতাপুত্র পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আবুল খায়েরের ছোট ছেলে ওবায়েদ উল্লাহ (১৮) তার বড় ভাই জুনায়েদ মিয়া (২৪) কে ইট দিয়ে জুনায়েদ এর মাথায় আঘাত করলে জুনায়েদ ওই আঘাতে মাটিতে পড়ে যায়। এ ঘটনায় জুনায়েদ কে প্রথমে শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদরে প্রেরনের নির্দেশ দেন। পড়ে আহত জুনায়েদ কে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদী এলাকায় পৌঁছলে আহত জুনায়েদ মৃত্যুবরণ করলে নিহত জুনায়েদ কে হবিগঞ্জ সদর মডেল থানায় শুক্রবার রাতে নিয়ে আসে এবং হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিহত জুনায়েদ এর সুরতহাল তৈরি হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।  এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক বলেন, র‍্যাব-৯শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর সহায়তায় ওবাইদুলকে গ্রেফতার করা হয়েছে,রবিবার (০৪ জানুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং জুনাইদ মিয়া হত্যা কান্ডের ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Tag