রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে শীতার্তদের পাশে ইউএনও, বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। গত ৩ জানুয়ারি শনিবার রাতে তিনি নিজ উদ্যোগে উপজেলার দুর্গম ও পাহাড়ি এলাকার শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।


গত দুই সপ্তাহ ধরে ঝিনাইগাতী উপজেলায় কনকনে শীত বিরাজ করায় চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও অসহায় মানুষজন। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসরত গরিব পরিবারগুলো শীত মোকাবিলায় সবচেয়ে বেশি বিপাকে পড়ে। এ অবস্থায় শীতার্তদের কষ্টের খবর পেয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল নিজেই মাঠে নেমে প্রকৃত শীতার্তদের খুঁজে বের করে তাদের হাতে কম্বল তুলে দেন।


কম্বল বিতরণকালে ইউএনও বলেন, “সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত কম্বল প্রকৃত ও অসহায় শীতার্তদের মাঝেই বিতরণ করা হচ্ছে, যাতে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।”


স্থানীয়দের মতে, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ইউএনওর এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মধ্যে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।

Tag
আরও খবর