রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরে দুই পুলিশ পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

শেরপুর জেলা পুলিশের দুই অভিজ্ঞ পুলিশ পরিদর্শকের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পিআরএলগামী জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার মোঃ শহীদুল হক ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সালেমুজ্জামানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।


বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী দুই কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।


এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদ্বয়কে মেধাবী, চৌকস ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন এবং জেলা পুলিশের উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি তাঁদের অবসর-পরবর্তী ব্যক্তিগত ও পেশাগত জীবনে সুখ, শান্তি ও সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


বিদায়ী কর্মকর্তারা তাঁদের কর্মজীবনের স্মৃতিচারণ করে জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Tag
আরও খবর