নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যশোরে ধানের শীষের প্রার্থী বদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া: ক্ষোভ বনাম উচ্ছ্বাসের লড়াই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের সংসদীয় আসনগুলোতে বড় ধরনের রদবদল ঘটিয়েছে বিএনপি। অনেকটা ‘হঠাৎ’ করেই বদলে ফেলা হয়েছে চারটি আসনের প্রার্থী চিত্র। দীর্ঘদিন ধরে যারা মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন, শেষ মুহূর্তে তাদের বাদ দিয়ে নতুনদের ওপর ভরসা রাখায় জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।যশোরের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন আলোচনার তুঙ্গে যশোর-১ (শার্শা) ও যশোর-৬ (কেশবপুর) আসন। শার্শায় কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি এবং কেশবপুরে ছাত্রদলের সাবেক তুখোড় নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছেন তৃণমূলের নেতারা। শার্শায় নুরুজ্জামান লিটন এবং কেশবপুরে আবুল হোসেন আজাদকে বেছে নিয়েছে দল। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্র এবার ‘হেভিওয়েট’ তকমার চেয়ে স্থানীয় নেতৃত্বের জনপ্রিয়তাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি নিজেদের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে সরিয়ে আসনটি ছেড়ে দিয়েছে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামকে। মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দিয়ে বিএনপি এখানে জোটবদ্ধ শক্তির পরীক্ষা নিতে চাইছে। তবে এই সিদ্ধান্তে স্থানীয় বিএনপির একটি অংশের মধ্যে ক্ষোভের আগ্নেয়গিরি ধিকিধিকি জ্বলছে, যা বুধবারের বিক্ষোভ মিছিলেই স্পষ্ট হয়েছে।সবচেয়ে জটিল পরিস্থিতি বিরাজ করছে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে। এখানে প্রকৌশলী টিএস আইয়ূব নিজেকে মূল প্রার্থী দাবি করলেও দলের ‘ব্যাকআপ’ কার্ড হিসেবে মাঠে আছেন মতিয়ার রহমান ফারাজী। আইয়ূবের ব্যাংক সংক্রান্ত আইনি জটিলতাকে ঢাল হিসেবে ব্যবহার করে ফারাজী সমর্থকরা পরিবর্তনের দাবিতে সরব। এই আসনের লড়াই শেষ পর্যন্ত কার হাতে ধানের শীষ তুলে দেবে, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে স্নায়ুচাপ কাজ করছে।

সব দোদুল্যমানতার মাঝেও যশোর-৩ (সদর) এবং যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে কোনো নাটকীয়তা নেই। অনিন্দ্য ইসলাম অমিত এবং সাবিরা সুলতানা মুন্নী নিজেদের অবস্থান ধরে রেখে নিশ্চিন্তে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।প্রার্থী বদলের প্রভাবে কোথাও উৎসব, কোথাও বিষাদের সুর। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বেশ আত্মবিশ্বাসী। তিনি জানান, "দলের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন জমার পর ছোটখাটো মান-অভিমান দূর করে আমরা সবাই এক হয়ে মাঠে নামব।"এখন দেখার বিষয়, এই বিশাল রদবদল ভোটের মাঠে বিএনপির জন্য জয়ের সিঁড়ি তৈরি করে নাকি অভ্যন্তরীণ কোন্দলের পথ প্রশস্ত করে।


আরও খবর