মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীনের বিএনপি থেকে পদত্যাগ করেছেন


ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের বিএনপির সাবেক এমপি শাহ্ নরুল কবীর শাহীন দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর বারটায় ঈশ্বরগঞ্জ  প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সকল কর্মকান্ড থেকে  পদত্যাগের ঘোষণা দেন। তিনি সংবাদ সম্মেলনের জানান, ছাত্রজীবনে ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যায়নের সময় ফজলুল হক হলে নির্বাচিত প্রতিনিধি ছিলাম। সেই থেকে ৪৩ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম।  এক এগারোর সময় টিভি চ্যানেলের টকশোসহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দলের পক্ষে অবস্থান নিয়ে কথা বলেছি যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়।

আওয়ামীলীগ সরকারের আমলে রাজপথে মিটিং মিছিল আন্দোলন করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছি। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৬ সালে মনোনয়ন দেওয়া হলেও নির্বাচন হয়নি। ২০১৪ সালে নির্বাচনে দল অংশগ্রহণ করেনি পরে ২০১৮ সালে প্রাথমিকভাবে দল আমাকে মনোনয়ন দিলেও জোটগত কারনে প্রার্থীতা থেকে বঞ্চিত হই। এরপরও আমি দলের দুর্দিনে নেতাকর্মীদের সংগঠিত করে দলীয় সকল কার্যক্রম নিরলস ভাবে চালিয়ে গিয়েছি। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ণ করবে বলে আশা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় ২৮ ডিসেম্বর পর্যন্ত অনেক মনোনয়ন রদবদল হলেও দল আমার প্রতি কোন বিবেচনা করেনি।

ফলে আমি এই দলের সকল কর্মকান্ড থেকে এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আমার এই পদত্যাগ পত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর ডাকযোগে প্রেরণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন দল থেকে মনোনয়ন নেয়ার জন্যে আহবান জানানো হচ্ছে। এখনও অন্য কোন দল থেকে নির্বাচন করবো কি না তা সিদ্ধান্ত নেইনি তবে মাঠের বিপুল জনমতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও নির্বাচনে অংশগ্রহণ করবো।


Tag
আরও খবর