শীতে কাঁপছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে ২ লক্ষাধিক মানুষের বসবাস। পাহাড় আর গারোদের বসবাসের কারণে গারো পাহাড় হিসেবে পরিচিত এ উপজেলা। এ গারো পাহাড়ে গত ৫ দিন ধরে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে শীতে এ গারো পাহাড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যার পরপরই রাস্তা-ঘাট হয়ে পড়ছে জনশূন্য। আদিবাসীসহ ছিন্নমূল ও দরিদ্র পরিবারের লোকজন শীতবস্ত্রের অভাবে শীতে জবুথবু হয়ে পড়েছে। আদিবাসী অধ্যুষিত এ গারো পাহাড়বাসীরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ফুটপাতের পুরাতন শীতবস্ত্রের দোকানগুলোতেও লক্ষ করা গেছে উপচে পড়া ভিড়। ঘন কুয়াশার কারণে গত ৫ দিনেও সূর্যের মুখ দেখা যায়নি। শীতের কারণে শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছে না। শীতজনিত কারণ ও ঘন কুয়াশায় বোরো বীজতলাসহ রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে