আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

লাখাইয়ের উরশ-মেলার প্রধান আকর্ষণ বাহারী মসলায় সাজানো মিষ্টি পান।

লাখাইয়ের উরশ-মেলার প্রধান আকর্ষণ বাহারী মসলায় সাজানো মিষ্টি পান। বাংলাদেশের একমাত্র মহেশখালীর মিষ্টি পান। লোকসংগীত,অতিথি আপ্যায়ন, গ্রামীণ সংস্কৃতি,সবকিছুতেই পানের যে বিশেষ মর্যাদা, তারই সবচেয়ে উজ্জ্বল রূপটি পাওয়া যায় গ্রামের উরশ মেলাতে, হরেক রকম জর্দা সামগ্রী দিয়ে সাজানো মিষ্টি পান। বাহারী দামে ও অরেক নামে মিষ্টি পানের খিলি আজ লাখাইয়ের বুল্লা বাজার অবস্থিত হযরত শাহ বায়েজিদ ইয়ামনী (রঃ) ওরস মেলাতে মিলছে। দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ বাড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এই বাহারী মিষ্টি পানের খিলি। অনেকের পান খাওয়ার অভ্যাস না থাকলেও মেলায় এসে একটি করে বাহারী মিষ্টি পানের খিলি খেতে ভুল করছেন না। পার্শ্ববর্তী জেলা থেকে বাহারী মিষ্টি পানের খিলির পরসা নিয়ে বুল্লার মেলাতে বসে বিক্রি করছেন। বাহারি মিষ্টি পানের খিলি ১০,২০,৪০,৬০,৯০ টাকা দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। কথা হয় বাহারী মিষ্টি পানের খিলির ব্যবসায়ী ইমন হোসেনের (৪৫) এর সাথে। তিনি বলেন, প্রায় ১৫ বছর যাবৎ আমি হযরত শাহ বায়েজিদ ইয়ামনী (রঃ) মেলায় এসে থাকি। কিন্তু গত দুবছর বিভিন্ন ঝামেলার কারণে আসা হয়নি। তবে এবছর মেলায় মানুষের প্রচুর ভিড়। বিক্রিও হচ্ছে ভালো। তিনি আরও বলেন,বাঙালি অতিথিপরায়ণ জাতি, খাবারের পর পান দিয়ে অতিথি আপ্যায়ন বাঙালি জাতির প্রাচীন ঐতিহ্য। সময়ের সঙ্গে কাস্টমারদের আকর্ষণীয় করতে হরেক রকম নামে নামকরণ হয়েছে পানের। যেমন, বেনারসি পান, শাহী পান, কাশ্মীরি পান, জামাই-বউ পান, প্রেমিক-প্রেমিকা পান, ভালোবাসার পান, হানিমুন পান আরো কত কী।  যে নামেই ডাকা হয় না কেন পান তো পানই। খেয়ে ঠোঁট লাল করাই তার উদ্দেশ্য। পানে এখন আর শুধু চুন, সুপারি আর খয়েরই ব্যবহৃত হয় না। মসলা হিসেবে ব্যবহৃত হয়, মোরব্বা, খেজুর, কিচমিচ, খোরমা, তানশিন, তেরেঙ্গা, এলাচ, চমন বাহার, তরক, ইমাম, নারকেল, সেমাই, ঝুরা ইত্যাদি। দর্শনার্থী রত্না আক্তার তার বৃদ্ধা মায়ের জন্য বাহারি মিষ্টি পানের খিলি কিনেছেন। তিনি বলেন, পানের খিলির পসরা সাজানো বেশ ভালো লেগেছে। তাই একটি পানের খিলি কিনতে ভুল করিনি। পানের খিলি দেখে অনেক খুশি হবেন আমার মা। মেলাতে আসা ভরপুর্নির রেজাউল ইসলাম বলেন,আমি পান খাওয়ার অভ্যস্ত না, কিন্তু এই মিষ্টি পান দেখে আমি থাকতে পারিনা যেখানে যাই মিষ্টি পান দেখলেই লোভ চলে আসে। এই পান সাজানো দেখলে মনে হয় খেতে অনেক স্বাদ হবে। স্থানীয় একজন প্রবীণ মুরব্বি বলেন, এত সুন্দর করে সাঁজানো দেখলেই খেতে মন চায়। আজ ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ বায়েজিদ (র) এর ৭৮৮ তম বার্ষিক ওরস মোবারক মেলাতে এই মিষ্টি পানের পাশাপাশি নজর করা সামগ্রীতে ভরপুর।
Tag
আরও খবর