রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শ্রীবরদীতে বেকারিকে জরিমানা ও মাদকসেবীর কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা এবং এক মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এই অভিযান পরিচালনা করেন।


দুপুর ১টার দিকে শ্রীবরদীর সাতানী মথুরাদী এলাকায় অবস্থিত ‘নিউ স্টার বেকারী এন্ড কনফেকশনারী’-তে অভিযান চালানো হয়। বিএসটিআই-এর প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।


পৃথক আরেকটি অভিযানে উপজেলার পশ্চিম তাতিহাটি গ্রামে মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই-এর মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং শ্রীবরদী থানার এসআই সুলতান আহমেদসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলায় সহায়তা করেন। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর