স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কৃষকের স্বপ্ন এখন "বোঝা "


নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলুর কেজি  ৫ থেকে ৭ টাকা দরে বিক্রি হওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। কারণ এই দামে উৎপাদন খরচ তো দুরের কথা কামলার খরচও উঠছে না।


বাজারে অতিরিক্ত সরবরাহ, হিমাগারে পুরোনো আলু মজুত থাকা এবং চাহিদা কম থাকায় দাম কমেছে, ফলে কৃষকের স্বপ্ন এখন 'বোঝা' হয়ে দাঁড়িয়েছে, যেখানে লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে। 


উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, বাজারে আলুর দাম না থাকায় আলুর বয়স পেরিয়ে গেলেও তোলার খরচ না হওয়ায় ক্ষেতেই নষ্ট হচ্ছে আলু।


উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামের কৃষক একরামুল হক জানান,এবছর তিনি তিন বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন। প্রতি বিঘায় ৩৫-৪০ হাজার টাকা খরচ করেছেন। বর্তমানে বাজারে তার উৎপাদিত আলু বিক্রি হচ্ছে প্রতি বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকায়। এতে প্রতি বিঘায় ২৫ থকে ৩০ হাজার টাকা লোকসান হচ্ছে। 


একই এলাকার কৃষক জয়নাল আবেদিন জানান, এবারে গত বছরের তুলনায় কিছু টা খরচ কম হলেও প্রতি বিঘায় ৩০-৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বর্তমান বাজার দরে প্রতি বিঘায় আলু বিক্রি করলে উৎপাদন খরচ তো পরের কথা আলু তোলার যে কামলার টাকা টাই উঠছে না। আলু আবাদ করে মনে হচ্ছে এখন যেন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন ভালো হয়েছে, সরবরাহ বেড়েছে, তাই দাম কমেছে।


Tag
আরও খবর