বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সংগ্রাম পেরিয়ে সাফল্য: মসজিদের মোয়াজ্জেন থেকে আন্তর্জাতিক সফটওয়্যার ডেভেলপার

মো: ওমর ফারুখ (নাদিম) - রিপোর্টার

প্রকাশের সময়: 22-12-2025 10:37:24 pm




অনলাইনে আয় করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু মেহেদী হাসান সিয়ামের। প্রথমে সামান্য আয় হলেও আইটির প্রতি আগ্রহই তাকে এগিয়ে যেতে সাহস জোগায়।

বাবার অনিচ্ছা সত্ত্বেও তিনি স্বপ্ন ছাড়েননি। পরিবারের ওপর চাপ না দিয়ে একটি মসজিদে মোয়াজ্জেন হিসেবে স্বল্প বেতনে কাজ শুরু করেন সিয়াম এবং সঞ্চয় ও বন্ধুর সহায়তায় একটি কম্পিউটার সংগ্রহ করেন।


দাখিল পরীক্ষার পর বিভিন্ন আইটি কোর্সে অংশ নিলেও সাফল্য না পেয়ে হতাশ হন তিনি। পরে Programming Hero-এর Complete Web Development Course-এ ভর্তি হয়ে নিয়মিত পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করেন। এর ফলেই একটি আইটি ট্রেনিং সেন্টারে ডেভেলপার হিসেবে চাকরির সুযোগ পান।


পরবর্তীতে দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানে ২২০ ডলারে চাকরি পেলেও দেড় বছর পর হঠাৎ চাকরি হারান সিয়াম। একই সময়ে বাবার চাকরি চলে যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তবু হার না মেনে মেন্টর হিসেবে কাজ এবং একটি এজেন্সি চালুর চেষ্টা চালিয়ে যান।

এরই মধ্যে আগের প্রতিষ্ঠানের এক সহকর্মীর রেফারেন্সে মালেশিয়ার একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পান সিয়াম। বর্তমানে প্রায় দুই বছর ধরে সেখানে সফলভাবে কাজ করছেন তিনি। প্রতিষ্ঠানটির সিইও তাকে মালেশিয়ায় কাজ করার প্রস্তাব দিলেও পড়াশোনা শেষ না হওয়ায় তিনি আপাতত অপেক্ষায় আছেন।


সিয়াম মনে করেন, জীবনের কঠিন সময়গুলোই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তার গল্প প্রমাণ করে—অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো বাধাই জয় করা সম্ভব।

Tag
আরও খবর