শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। শহরের নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শেরপুর পৌরসভা প্রাঙ্গণে সিসিটিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সিসিটিভি ক্যামেরা চালুর ফলে শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে অপরাধ প্রবণতা কমে আসবে এবং যেকোনো ঘটনা বা দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার অর্থায়নে ও সদর থানার সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা শেরপুর পৌরসভা ভবন এবং সদর থানা ভবন থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রকল্পটিতে ব্যয় হয়েছে মোট ৯ লাখ ৮০ হাজার টাকা।
এদিন উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আরও দুটি সড়কের উদ্বোধন করা হয়। এর মধ্যে ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলখানা মোড় থেকে মীরগঞ্জ অভিমুখী সড়ক এবং ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়ক উল্লেখযোগ্য।
পৌর কর্তৃপক্ষের আশা, এসব উন্নয়নমূলক উদ্যোগ শেরপুর শহরের যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে