শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার শেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় চারটি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধ ইটভাটাগুলোর কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় সরকারের আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে