বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কিশোরগঞ্জে সংবাদ কর্মীদের সাথে বিএনপির মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা




আমি র্দীঘ বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করেছি। তিন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সুখে দুখে মানুষদের সেবা করেছি। আমি মানুষদের কথা বুঝি,তাদের চাওয়া পাওয়া সবই আমার জানা। আমি স্বাধীনতার পর থেকে জাতীয়তাবাদী দলের জেলা সভাপতি হয়ে নেতা কর্মীদের সাথে যোগাযোগ বজায় রেখেছি। তাদের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম। এমনকি সৈয়দপুর উপজেলাটি শিক্ষানগরী হিসেবে গড়ে তুলেছি। আমার হাত দিয়ে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখানে অনেকেই লেখা পড়ে করে সরকারী-বেসরকারী বড় বড় পদে চাকুরী পেয়েছেন। আমি কিশোরগঞ্জ উপজেলাও একটি মডেল উপজেলা ও আধুনিক শিক্ষানগরী উপজেলা হিসেবে করতে চাই যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এসব প্রতিশ্রতি মুলক বক্তব্য রাখেন নীলফামারীর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সোমবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি আরও বলেন,আমার শেষ বয়সে কোন চাওয়া-পাওয়া নাই। আল্লাহ আমাকে সবই দিয়েছে। আমার ছেলে চাকুরী করেন, আর এক ছেলে ব্যবসা করেন। তাই আমার কোন চাওয়া নেই। শেষ বয়সে আপনাদের খাদেম হয়ে উন্নয়ন মুলক কিছু কাজ করে রেখে দিতে চাই।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারন সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন। প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দিনকালের জেলা প্রতিনিধি ফজল কাদির,নয়াদিগন্তর পত্রিকার সংবাদদাতা শাহজাহান সিরাজ,

খোলা কাগজের প্রতিনিধি মাফি মহিউদ্দিন,

ইত্তেফাক উপজেলা সংবাদদাতা শামীম হোসেন বাবু, দৈনিক জনকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন, আজকের পত্রিকার প্রতিনিধি সিএসএম তপন,মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি বিপিএম জয়,দৈনিক নওরোজ প্রতিনিধি লাতিফুল আজম,জনবানী পত্রিকার প্রতিনিধি রাশেদ নিজাম,ডেসটিনি পত্রিকার প্রতিনিধি মোরছালিন,আলোকিত সকালের প্রতিনিধি আদর আলী ,ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মিল্লাত হোসেন সহ আরও অনেকে।


আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে