রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নাধীন প্রকল্পের গতিশীলতা আনয়নের লক্ষ্যে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।


সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে হবে। জনভোগান্তি লাঘবে এবং সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।


এসময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 


সভায় উপস্থিত স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ের উন্নয়ন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বিশেষ করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার গ্রামীণ অবকাঠামো ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা সভায় গৃহীত হয়।


সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শেরপুর জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর