অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

মেডিকেল চান্স পেয়েছে কুলিয়ারচরের নাজনীন আক্তার

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে মোছা. নাজনীন আক্তার। সে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছাত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কোনাবাড়ী গ্রামের নাজমুল হুদা ও মজিদা খাতুন দম্পত্তির মেয়ে। তার পিতা বর্ডার গার্ড বাংলাদেশ -এ কর্মরত। সে বীর মুক্তিযোদ্ধা মরহুম মহরম আলী ও কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়ার নাতনী।

গত ১২ ডিসেম্বর শুক্রবার ঢাকা ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। গত ১৪ ডিসেম্বর রোববার বিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে মোছা. নাজনীন আক্তার ৭৯.৫০ নম্বর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

এর আগে সে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে জিপিএ গোল্ডেন-৫ পেয়ে এসএসসি'তে উত্তীর্ণ হয়েছে এবং চলতি ২০২৬ সালে একই ভাবে জিপিএ গোল্ডেন-৫ পেয়ে এইচএসসি'তে উত্তীর্ণ হয়।

নাজনীন আক্তার বলেন, মা-বাবা ও শিক্ষকদের সর্বাত্মক প্রচেষ্টায় আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আমি ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হতে চাই।

নাজনীন আক্তারের পিতা নাজমুল হুদা ও মাতা মজিদা খাতুন বলেন, আমাদের মেয়ের প্রতি আমাদের বিশ্বাস ছিল যে সে ভালো রেজাল্ট করবে। আমাদের মেয়ে আমাদের আশা পূরণ করেছে। তার  ফলাফলে আমরা অত্যান্ত খুশি। পড়াশুনায় আমাদের মেয়ের আগ্রহ ছিলো বেশ। তারা তাদের মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল  মো. আবু সাঈদ বলেন, আসলে মেয়েটা খুব মেধাবী। আমাদের কলেজ থেকে ভালো ফলাফল করেছে। এর আগেও এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন-৫ পেয়েছে সে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৪০ মিনিট আগে