রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, সকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে বিজয়ের স্মৃতিচারণ, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়াও প্রীতি ফুটবল, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় মোনাজাত ও প্রার্থনা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নিলুফা ইয়াসমিন মনিসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগণ। সার্বিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া ও সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী। পরে বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বিজয় মেলায় বিভিন্ন চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের স্টল স্থাপন করা হয়েছে।

Tag
আরও খবর