বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায়

জুনে মেসিদের ঢাকায় আসার খবরটি কী তাহলে গুজব?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-01-2023 10:06:06 am

◾ স্পোর্টস ডেস্ক 


 ‘আগামী জুনেই ঢাকায় আসছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা’- একদিন আগেই এমন খবরে হইচই পড়ে গিয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন এমন খবর।


কিন্তু একদিন পার না হতেই বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  


আজ আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' এর সাংবাদিক গাস্তোন এদুল দাবি করেছেন, মেসিবাহিনীর বাংলাদেশ সফর নিয়ে নাকি এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। টুইটারে তিনি লিখেছেন, 'আগামী জুনে খেলা নিয়ে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অন্য কিছু ভাবছে না। ' 


গাস্তোন এদুলের ওই টুইট প্রকাশ্যে আসার পর মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফলে বাফুফের অবস্থান এখনও পরিষ্কার নয়। তাছাড়া আর্জেন্টিনা দলকে ঢাকায় আনা সংক্রান্ত ব্যাপার নিয়ে আজ বাফুফের নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।


এর আগে গতকাল বাফুফে সভাপতি দেশের এক গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৮ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে