শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির আব্দুল মান্নান মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাযার নামাজ ১০ ডিসেম্বর বুধবার বিকেলে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকায় তার নিজ বাড়ির প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। এসময় মরহুমের প্রতি ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ও মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য সদস্যবৃন্দ। পরে ওসি মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেরপুর-৩ আসনের বিএনপির সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাযায়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাস্টার ৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টার সময় তার নিজ বাড়ি খৈলকুড়ায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে