রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বকশীগঞ্জে জিও, এনজিও ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে কারিতাসের আলোক প্রকল্পের সমন্বিত উদ্যোগে সভা অনুষ্ঠিত

কারিতাস ময়মনসিংহ অঞ্চল কর্তৃক বাস্তবায়িত আলোক প্রকল্প কোর-২ এর আনুষ্ঠানিক সূচনা সভা উপলক্ষে ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার দিগলাকোনা মিশন হলরুমে সেকুর ক্যাথলিক কারিতাস ফ্রান্সের সহযোগিতায় এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন। প্রকল্পের লক্ষ্য, কৌশল ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করাই ছিল সভার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দেন। তিনি বলেন, “আলোক কোর-২ প্রকল্পটি নিঃসন্দেহে এই এলাকার পিছিয়ে পড়া মানুষের জীবনে নতুন আলো আনবে। এই ধরনের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগলাকোনা ধর্ম পল্লীর পাল পুরোহিত রেভা ফাদার এলিয়াস হেমব্রম। তিনি সামাজিক দিক থেকে প্রকল্পের সফলতার জন্য আশীর্বাদ জানান এবং স্থানীয় মানুষকে প্রকল্পের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক টিডব্লিউএ চেয়ারম্যান এবং এলএমসি কমিটির সভাপতি মি. অনন্ত ম্রং। সভাপতির বক্তব্যে তিনি কারিতাসের দীর্ঘদিনের সেবামূলক কাজের প্রশংসা করেন এবং এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের ক্ষমতায়ন সম্ভব হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন, কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক কোর-২ প্রকল্পের কো-অর্ডিনেটর মি. বাঁধন চিরান। তিনি প্রকল্পের কর্মপরিকল্পনা এবং আগামী দিনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ব্যাখ্যা প্রদান করেন। এছাড়াও সূচনা সভায় ব্রতিন কুমার ম্রং, দিগলাকোনা সেন্ট আন্ড্রু জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক সিস্টার বিথিকা মোদকসহ সভায় উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁদের এলাকার বাস্তব সমস্যা ও চাহিদা তুলে ধরেন। তাঁরা আলোক প্রকল্পের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতে সুদূরপ্রসারী পরিবর্তন দেখতে চান বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন আলোক প্রকল্প কোর-২, বক্সীগঞ্জ উপজেলার মাঠ কর্মকর্তা মি. অতুল ম্রং এবং মি. রুমেল মৃ। আলোচনা শেষে, কারিতাস কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্পটি স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সকলের সহযোগিতা নিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

Tag
আরও খবর