শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সমাজ ও ধর্মীয় নেতৃবৃর্গের ভূমিকা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার উপজেলার বাঁকাকুড়া কমিউনিটি সেন্টারে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর শেরপুর এরিয়া অফিস এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্মান ও সম্প্রীতি বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ঝিনাইগাতীকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি খসড়া কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়। এসআইএল-এর এরিয়া সুপারভাইজার রুয়েল কোচের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এসোসিয়েট ডিরেক্টর (প্রোগ্রামস) পিন্টু এলবার্ট পিরিছ। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান, টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকশী। ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মো. ইউসুফ আকন্দ, মরিয়মনগর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি এবং পঞ্চগ্রাম দুর্গাপূজা কমিটির কোষাধ্যক্ষ শ্রী প্রণয় কুমার কোচ। এছাড়াও এসআইএল-এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন। বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। দিনব্যাপী এই সেমিনারে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসহ প্রায় ৪০ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ১৪ মিনিট আগে