মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়েভ এর সহযোগিতায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়েভ ও মহিলা বিষয়ক অধিদপ্তর শহরে এক বর্ণাঢ্য বের করে । র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

তিনি বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি কুসংস্কারের প্রথা ভেদ করে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। শিক্ষা জীবন শেষে স্বামী সাথাওয়াত হোসেন গার্লস মেমোরিয়াল স্কুল স্থাপন করে নারী শিক্ষার যাত্রা শুরু করেন। আমাদের নারী সমাজকে অন্ধকারে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়। আমাদের নারী শিক্ষাকে এগিয়ে নিতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীরা যদি শিক্ষিত হয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারে তাহলে বহুলাংশে নারী নির্যাতন হ্রাস পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, পিএফজি সদস্য শেফালি হামিদ, অদম্য নারী রহিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্যের জন্য শরিফা বেগম, সফল জননী হিসেবে খায়রুন নাহার, জীবন সংগ্রামে জয়ী আয়েশা আক্তার ও সমাজ উন্নয়নে রহিমা খাতুনকে অদম্য নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। 


Tag
আরও খবর