অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্ব) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া দুদকের পতাকা উত্তোলন করেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদ অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি মো. রফিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল বাহার, বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুবেল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ফজলে এলাহী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, এনজিও প্রতিনিধি চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুফতি আব্দুল কাইয়ুম খান, আবু নাছের আব্দুল্লাহ, লীলা রাণী সাহা, মো. নাঈমুজ্জামান নাঈম, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন সহ স্থানীয় সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩৩ মিনিট আগে