স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দেড় যুগ ধরে শতভাগ পাস নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবিয়া দাখিল মাদ্রাসা


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবিয়া দাখিল মাদ্রাসা প্রায় দেড় যুগ ধরে শতভাগ পাস করে সাফল্য অর্জন করে আসছেন। শতভাগ পাসের পাশাপাশি মাদ্রাসার পরিবেশ যেন পরিচ্ছন্নতার আরেক দৃষ্টান্তের উদাহরণ।



যার ফলে উপজেলা জুড়ে সুনাম আর সুখ্যাতি রয়েছে মাদ্রাসাটির। মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে এক একর জমির উপর নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মোট ছাত্র- ছাত্রীর সংখ্যা প্রায় ৫০০ জনের মতো রয়েছে। মোট শিক্ষক কর্মচারীর সংখ্যা রয়েছে ২২ জন।



প্রায় দেড় যুগ ধরে শতভাগ পাস করে আসছে প্রতিষ্ঠানটি। মাদ্রাসাটিতে যেতে চোখে পড়ে গ্রামীণ আঁকাবাঁকা পাকা মেঠোপথ। মাদ্রাসাটির সামনেই রয়েছে একটি বাজার ও একটি কলেজ। বাজারের চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাড়া -মহল্লা।



প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় শিক্ষার্থী ও অবিভাবকরা স্বাচ্ছন্দ্যে উৎসাহিত হচ্ছেন। নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল বলেন, প্রতিষ্ঠানটির ফলাফল, মানসম্মত পাঠদান, শিক্ষাবান্ধব পরিবেশে রেখে সর্বক্ষণিক তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত এক যুগ ধরে শতভাগ পাস করে আসছেন এই প্রতিষ্ঠানটি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চান তিনি। 



আরও খবর