আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার ব্রিজরোডস্থ দরিদ্র মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদকবিরোধী সচেতনতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম। তিনি নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরিদ্র মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মিনারা বেগম। তিনি বলেন, নারীর ক্ষমতায়নই একটি সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পারে। তাই সচেতনতা বাড়াতে এই ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী আব্দুল বারিক, অফিস সহায়ক ফরিদসহ সংস্থার প্রায় ৪০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উঠান বৈঠকে উপস্থিত ব্যক্তিরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে