রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে আনসার সদস্যের মানবেতর জীবনযাপন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া পূর্বপাড়া গ্রামের ষাটোর্ধ্ব প্রবীণ আনসার সদস্য মো. আনসার আলীর জীবন আজ দারিদ্র্য, অনাহার ও চিকিৎসাহীনতার নির্মম চিত্র হয়ে দাঁড়িয়েছে।


একসময় যিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে, সেই মানুষটিই এখন কোনও বেলা খেয়ে, কোনও বেলা না খেয়ে কাটাচ্ছেন মানবেতর দিন।


১৯৯২ সালে আনসার বাহিনীতে প্রশিক্ষণ নিয়ে সদস্যপদ লাভ করেন মো. আনসার আলী। দীর্ঘ কর্মজীবনে উপজেলার বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি দেখিয়েছেন সাহসিকতা ও নিষ্ঠার দৃষ্টান্ত।


কিন্তু বয়সের ভার, দীর্ঘদিনের অসুস্থতা এবং কর্মক্ষমতা হারিয়ে আজ তিনি সম্পূর্ণ অসহায়। স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ পাহাড়ি ঢলে ভেঙে যায় তার একমাত্র বসতঘর। এরপর থেকে তিনি আশ্রয় নিয়েছেন প্রয়াত বড় ভাইয়ের জরাজীর্ণ কুঁড়ে ঘরে।


স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউই খোঁজ রাখেন না এই বৃদ্ধ বাবার। ফলে অনাহারে-অর্ধহারে দিন কাটানোই হয়ে উঠেছে তার নিত্যসঙ্গী।


সোমবার (২৪ নভেম্বর) মানবিক উদ্যোগ নিয়ে আনসার সদস্যদের নিয়ে আনসার আলীর ঘরে যান উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. নুরুল আমিন। তিনি অসুস্থ আনসার আলীর হাতে ৩০ কেজি চাল ও নগদ অর্থসহায়তা তুলে দেন।


উপজেলা আনসার কমান্ডার বলেন, “উনি আমাদের পরিবারের একজন। অসুস্থ থাকার পরও এতদিন আমাদের জানাতে পারেননি। আমরা তার পাশে আছি- সামনে আরও সহায়তার উদ্যোগ নেওয়া হবে।” তিনি সমাজের সামর্থ্যবানদেরও এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


দীর্ঘদিন ধরে ভাঙা ঘর, অভাব-অনটন ও চিকিৎসাহীনতায় দিন কাটাচ্ছেন আনসার আলী। একসময় মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করা এই প্রবীণ মানুষটি এখন শুধু একটি বসতঘর নির্মাণের আশায় তাকিয়ে আছেন সমাজের দয়ালু ও দায়িত্বশীলদের দিকে।

Tag
আরও খবর