ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির আব্দুল্লাহিল মাসুম

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে আব্দুল্লাহিল মাসুম

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে পীরগাছার তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির শিক্ষার্থী আব্দুল্লাহিল মাসুম। সোমবার (১ ডিসেম্বর) কিশোরকন্ঠ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল সীটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি সাধারণ বৃত্তি পেয়েছে ৬জন ও বিশেষ বৃত্তিপ্রাপ্ত ৪জন।

এর আগে গত ৩১ অক্টোবর পীরগাছার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার ৮৫৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের এ সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস আর গর্ব।

মাদ্রাসা সূত্রে জানা যায়, নিয়মিত পড়াশোনা, অধ্যবসায়ী মনোভাব এবং পরিশ্রমী চরিত্রের জন্য শুরু থেকেই মাসুমকে এগিয়ে রাখা হয়েছে। মাদ্রাসায় পাঠদানের পাশাপাশি বিশেষ ক্লাস ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানও তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।

একাডেমি অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমান বলেন, “আব্দুল্লাহিল মাসুম অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবের বিষয়। ট্যালেন্টপুলে স্থান পাওয়া যে কোনো শিক্ষার্থীর জন্যই বিশেষ সম্মান, আর মাসুম সেই সম্মান অর্জন করে তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির সুনাম আরও বাড়িয়েছে।” তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এক বছরের মাথায় এতো বড় সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। 

ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাসুম জানায়, “আমি অত্যন্ত আনন্দিত। আমার এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। শিক্ষক ও পরিবারের সহযোগিতা ছাড়া এই ফল সম্ভব হতো না।”

মাসুমের অভিভাবকরাও সন্তানের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, ছেলে নিয়মিত পড়াশোনায় মনোযোগী ছিল এবং তার সাফল্যে শিক্ষক ও প্রতিষ্ঠানের অবদান অসীম। তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে একাডেমি চেয়ারম্যান আবু সুফিয়ান সুজন মনে করছে, মাসুমের এ সাফল্য অন্যান্য শিক্ষার্থীর মধ্যেও অনুপ্রেরণা যোগাবে। তারা আশা করছে, আগামী বছরগুলোতেও প্রতিষ্ঠান থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নেবে এবং এলাকার শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।

এসময় আরও অনুভূতি প্রকাশ করে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আল আমিন ইসলাম, জুনায়েদ হাসান সাজিদ, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল ফেরদৌসি নিশি, কাওছার আলী, মাসারিব ইসলাম মাহিন, সুমাইয়া আক্তার মিশু, জান্নাতুল কাওনাইন, উম্মে হাবিবা আক্তার হাসি, খালিদ সাইফুল্লাহ। এছাড়াও মাদ্রাসার উপাধ্যক্ষ মাইদুল ইসলাম, কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।   

আরও খবর