আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীতে 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে' "স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি" অনুষ্ঠিত হয়েছে

চিলমারীঃ 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে' "স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি" অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি" ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও এলডিডিপি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে "সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত" সকল ছাত্র/ছাত্রী এবং "গাবেরতল হুফ্ফাজুল কোরআন জিয়া উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার" শিক্ষার্থীদের মাঝে ২০০ মি.লি. (প্যাকেটজাত) দুধ বিতরণ করা হয়েছে। দুধের প্যাকেট হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। শিক্ষক-অভিভাবকেরাও এ উদ্যোগ নেওয়ার কারণে অত্যন্ত প্রশংসা করেন। অনুষ্ঠানে শিশুদের পুষ্টি, দুধের গুণাগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক বিকাশে দুধের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. সায়েদুজ্জামান খোরশেদ, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট আব্দুর রহিম, লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট রেজওয়ানুল ইসলাম, সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা সুলতানাসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী বলেন, দুধের পুষ্টিগুণ, শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়নে দুধের ভূমিকা এবং সুস্থ জীবনযাপনে জন্যা দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষে আমাদের এই আয়োজন বলে জানান তিনি।

আরও খবর