নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের অধীনে নেয়ার প্রস্তাবের প্রতিবাদে এবং নার্স-মিডওয়াইফদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা নার্সিং-মিডওয়াইফারি সংস্কার পরিষদ শ্রীবরদী উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বাধীন নার্সিং প্রশাসনকে বিলুপ্ত করে নার্স ও মিডওয়াইফদের ভিন্ন পেশাজীবীর মাধ্যমে পরিচালনার উদ্যোগকে জনস্বার্থ ও জনস্বাস্থ্যবিরোধী বলে উল্লেখ করেন বক্তারা। কর্মসূচিতে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স লুৎফা জান্নাত সুমা, বৃথি এবং ইনডোর নার্স ইনচার্জ শরমিন। বক্তারা বলেন, অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত সকল নার্স উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে