রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে এগ্রো বিজনেস সেন্টার উদ্বোধন

কৃষকদের পণ্য সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে শেরপুরের ঝিনাইগাতীতে এগ্রো বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া রাবারড্যাম এলাকায় এ বিজনেস সেন্টারের উদ্বোধন করেন জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে । পরে অতিথিগণ এলজিইডি ও জাইকার যৌথ উদ্যোগে নির্মিত মহারশি নদীর রাবার ড্যাম, রাবার ড্যাম সংযোগ সেতু, মহারশি হেডার ট্যাংক, মহারশি গোডাউন, এগ্রো বিজনেস সেন্টার ও চাতাল, পাইপলাইনসহ অন্যান্য উপপ্রকল্পগুলো পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। পরে মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপ-প্রকল্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন। প্রধান অথিরি বক্তব্য দেন জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে। এতে আরও বক্তব্য দেন জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি সোজি ইজোমি, এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম, এলজিইডির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক মো. সানিউল হক, শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, মহারশি রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এগ্রো বিজনেস সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া এই মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ঝিনাইগাতীর মহারশি নদীতে রাবারড্যাম, পানির সঞ্চালন পাইপলাইন ও সমিতি ঘর নির্মাণ করা হয়েছে। এতে আশপাশের ১ হাজার ৯৩ হেক্টর জমি আবাদের আওতায় এসেছে। এতে উপকৃত হচ্ছেন প্রায় ১ হাজার ৫০০ কৃষক। এই মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপ-প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ টাকা।

Tag
আরও খবর