রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে কিশোরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: সংবাদ সম্মেলনে পরিবারের নিরপেক্ষ তদন্তের দাবি

শেরপুরের ঝিনাইগাতীতে এক কিশোরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টার মামলাকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছে অভিযুক্তের পরিবার। ২৯ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযুক্ত কিশোর রাকিব হোসেনের বাবা মো. ছাহের আলী জানান, রাকিবের বয়স মাত্র ১৪ বছর ১১ মাস। এমন কমবয়সী শিশুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা অমানবিক ও তার ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন তিনি। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, মামলা দায়েরকারী পক্ষ ওই ঘটনার সময়, স্থান ও বিবরণ তুলে ধরেছেন, তা বাস্তবতার সঙ্গে মিল নেই। ব্যক্তিগত শত্রুতার জেরে এবং আমার ছেলে রাকিবের কাছে তাদের মেয়ে বিয়ে দিতে চেয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করায় আমার ছেলের নামে একটি মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছে। পরিবারের সদস্যরা বলেন, মিথ্যা মামলায় রাকিব মানসিক ও সামাজিকভাবে তাদের পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের বাসিন্দা নুরেছা বেগম তাঁর মেয়ের ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে রাকিব হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

Tag
আরও খবর