দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

আমিশাপাড়ায় সুদের টাকার জন্য সাবেক বিডিআর সদস্য নিহত

নোয়াখালির সোনাইমুড়ীতে সুদি টাকার দেনা পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত আব্দুর রহীম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।  


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের আমিশা পাড়া বাজারে ওই ব্যবসায়ীকে মারধরের এই ঘটনা ঘটে।  


নিহত আব্দুর রহিম (৫৭) পাশ্ববর্তী লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীরর মালিক।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক আব্দুর রহিমকে (৫৭) টাকা দেন পাওনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাটখিল সেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  


সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


আরও খবর