ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ।

কুলিয়ারচর পৌর রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের দোয়ারিয়া বড় ব্রিজের মাথা হইতে পৌরসভার মোড় পর্যন্ত কার্পেটিং ঢালাই রাস্তার কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও ইউএনও মো. ইয়াসিন খন্দকার।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার দায়িত্বপ্রপ্ত কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও এলাকার জনগণ।

এলাকাবাসী এ রাস্তাটি কার্পেটিং হওয়াতে আনন্দ প্রকাশ করে বলেন, সবার আশা- নিয়ম মেনে, মান বজায় রেখে এই রাস্তার কাজ যথাযথভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন বলেন, বর্তমান বাংলাদেশ জনপ্রতিনিধিহীন-প্রশাসনের কাঁধে ভর করেই দেশ চলছে। এমন সময় একজন জনবান্ধব, কর্মঠ ও দূরদর্শী প্রশাসকের উপস্থিতি একটি এলাকার জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইয়াছিন খন্দকার ঠিক সেই রকম একজন মানুষ-যাকে নিয়ে ইতোমধ্যেই পুরো কুলিয়ারচরে আলোচনা শুরু হয়েছে। তার একটি কথা কুলিয়ারচর বাসী হিসেবে আমার হৃদয়ে গভীর ভাবে ছুঁয়ে গেছে- “ওয়াশিং মেশিন যেমন কাপড় পরিষ্কার করে সুন্দর করে ফেলে, আমারও ইচ্ছে হয় কুলিয়ারচরকে তেমন সুন্দর করে ফেলতে।"

Tag
আরও খবর