গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

বাউলদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেসসচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-11-2025 05:44:49 am

বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রেসসচিব বলেন, হামলাকারীদের ধরতে ইতোমধ্যে মানিকগঞ্জে পুলিশ তৎপর হয়েছে এবং অন্যান্য এলাকাতেও সাঁড়াশি অভিযান চলছে। তিনি জানান, খুব শিগগিরই এই বিষয়ে ফল পাওয়া যাবে।


রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে প্রেসসচিব বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময়ে বিষয়টি আন্তর্জাতিক অগ্রাধিকার হারিয়েছিল, যা এখন পুনরায় গুরুত্ব পাচ্ছে। তাঁর মন্তব্য, সংকট সমাধানের পরিবর্তে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে তুলে ধরার ওপর বেশি জোর দিয়েছিলেন, ফলে মূল সমস্যা আন্তর্জাতিক নজর থেকে আড়ালে চলে যায়। তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন ও বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরছে।


রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সময়সীমা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, চিফ অ্যাডভাইজার ঈদের সময় সম্ভাবনার কথা উল্লেখ করলেও কূটনৈতিক প্রক্রিয়ার কারণে এতে সময় লাগবে। তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।


দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতার বিষয়ে তিনি বলেন, অননুমোদিত স্থাপনাগুলো যেভাবে শনাক্ত হচ্ছে, তা তদারকি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করে। প্রেসসচিব জানান, চিফ অ্যাডভাইজার বেশ কয়েকবার বলেছেন যে অনুমোদন ছাড়া কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না। সব সিটি করপোরেশনে অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৩৬ মিনিট আগে