রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের মাধ্যমে পুনরায় তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পেলেন। দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন পর কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখের এক চিঠিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ ও নিবেদিত একজন নেতাকে ফিরে পাওয়ায় উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

Tag
আরও খবর