মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক খাতকে সমৃদ্ধ করতে সপ্তাহ ব্যাপি প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন


প্রাণি সম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি কর্মসংস্থান খাদ্য নিরাপত্তা পুষ্টি এবং গ্রামীণ উন্নয়ণে সহায়ক ভূমিকা পালন করে। এই খাতটি প্রায় ২০ শতাংশ মানুষকে সরাসরি এবং ৫০ শতাংশ মানুষকে পরোক্ষ ভাবে সহায়তা করে। প্রাণি সম্পদ পালনে আমাদের যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান যুব সমাজ আর্থ সামাজিক বির্পযস্ততার কারনে বিপথগামী হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছেন। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বি হবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রণি সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এসব কথা বলেন। আলোচনা পূর্ব সপ্তাহ ব্যাপি অনুষ্ঠান উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে প্রাণি সম্পদ অধিদপ্তর চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। সপ্তাহ ব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে গবাদি পশু ও হাঁস মুরগির ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প, কৃমি নাশক ওষুধ বিতরণ, ভ্রাম্যমান প্রচার প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা , শিক্ষার্থীদের মাঝে চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা। প্রাণি সম্পদ সপ্তাহের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যের আলোকে ঈশ^রগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের প্রদর্শনী মেলায় ৩২টি স্টল বসানো হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইমলাম ভুইয়া মনি, উপজেলা জামায়েত ইসলামের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিপিপি ) ডা. জান্নাতুল মাওয়া, সাংবাদিক রুহুল আমীন রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ^রগঞ্জ উপজেলার শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উদ্যোক্তা শাহজাহান, ইসরাত জাহান প্রমুখ।


Tag
আরও খবর