ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের জমজমাট উদ্বোধন ও প্রদর্শনী মেলা

সিলেটের গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও রতন কুমার অধিকারী।
  • দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্রাণিসম্পদে উন্নয়নের উদ্ভাবনী প্রদর্শনী
    গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলার বিয়াম ল্যাবটেরী স্কুল মাঠে এই প্রদর্শনী আয়োজন করা হয়। "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রদর্শনী বাস্তবায়ন কমিটি খামারিদের নতুন পদ্ধতি ও উদ্ভাবনী কৌশল প্রদর্শনের সুযোগ দেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হাসিব আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইউনুছ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উত্তম কুমার রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।
    প্রদর্শনীতে অংশ নেওয়া মোট ২১টি স্টলকে সাতটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের ৩০ হাজার টাকা নগদ পুরস্কার এবং সনদ প্রদান করা হবে।
    এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন জানান, মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে খামারিদের স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী পদ্ধতি প্রদর্শনের সুযোগ দেয়া হয়েছে।
আরও খবর