রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

শেরপুর সদরে অবৈধভাবে মজুত করে রাখা টিসিবির ৩০ কেজি ওজনের মোট ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সদরের শেখহাটি বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।


অভিযানে টিসিবির ডিলার নজরুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়। তিনি সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং একাব্বর হাজির ছেলে।


পুলিশ জানায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বরাদ্দকৃত টিসিবি পণ্য নিয়মিত গ্রাহকদের না দিয়ে কৌশলে স্থানীয় বাজারসহ আশপাশের ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। অভিযানের দিনও তিনি ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে বড় পরিমাণ চাল মজুত করছিলেন।


অভিযানে মোট ৭ হাজার ৪৪০ কেজি অর্থাৎ প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।


সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর