বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভেঙে যাওয়া কাঠের ব্রিজ ৬ মাসেও সংস্কার হয়নি: চরম দুর্ভোগে দশ গ্রামের মানুষ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর ওপরে নির্মিত কাঠের ব্রিজটি গত ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। এতে চলাচলের দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। ৬ মাস ধরে একটি কাঠের ব্রিজ ভেঙে পড়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 


স্থানীয় সূত্রে জানায়, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যানের অক্লান্ত প্রচেষ্টায় ও এলাকাবাসীর  সহযোগিতায় জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর উপর কাঠের ব্রিজটি নির্মান করা হয়। বছরখানেক পরে পানির স্রোতের কারনে ভেঙে গেলে বাহাগিলী ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় ও চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজটি পূনরায় মেরামত করা হয়। কিন্তু এবছরে পানির চাপে ব্রিজের এক অংশে ভেঙে পড়ে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় আশেপাশের এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বাহাগিলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘ সময় ধরে সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এই ভাঙা ব্রিজটি বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতকে কঠিন করে তুলেছে। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা ভাঙা কাঠের ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।

বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন বলেন, আমি নিজ উদ্যোগে জনসাধারণের দুর্ভোগ কমাতে জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর উপর কাঠের ব্রিজ নির্মান করা হয়। কিন্তু পরিষদের কিছু সদস্যরা অসৎ উদ্দেশ্যে আমার প্রতি অনাস্থা এনে উন্নয়নের কাজ গুলোকে এতে দিনে টালবাহানা করে আসছেন। তবে আমি আমার নিজস্ব অর্থায়নে ব্রিজটি দু-এক এর মধ্যে মেরামত করে দিবো।



আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে