হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

ঝিনাইগাতীতে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় উৎসব ওয়ানগালা বা নবান্ন উৎসব তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) মরিয়মনগর উচ্চবিদ্যালয়ের মাঠে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।


২১ নভেম্বর শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও। মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য ছিল শস্যদেবতা মিসি আর সালজংয়ের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল উৎসর্গ করা।


ওয়ানগালার অন্যতম আকর্ষণ ছিল থক্কা ও শস্য উৎসর্গ অনুষ্ঠান। গারো পুরোহিত (খামাল) মন্ত্র উচ্চারণের মাধ্যমে উৎপাদিত শস্য দেবতার উদ্দেশে উৎসর্গ করেন। সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন প্রধান অতিথি কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও।


উৎসবে অংশ নেওয়া গারো নারীরা ও পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক-পরিচ্ছদে রঙিন পরিবেশ সৃষ্টি করেন। কারও মাথায় ছিল কারুকাজ করা ‘খুতুপে’ পাগড়ি, আবার কেউ পরেছিলেন মোরগের পালক দিয়ে তৈরি বিশেষ অলংকার ‘দ.মি’। পরনে ছিল দকমান্দা, দকসারি, কোমরে রিকমাচু (বিছা)সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক।


উৎসবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি নানা পছন্দের খাবার ও পিঠাপুলি তৈরি হয়। বিদ্যালয় মাঠে স্থাপিত অস্থায়ী দোকানগুলোতেও পাওয়া গেছে গারোদের ঐতিহ্যবাহী পোশাক, পিঠা ও অন্যান্য খাবার। তিন দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গারো শিল্পীরা নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশন করেন।


ওয়ানগালা উৎসব কমিটির আহ্বায়ক ও মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি জানান, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এই ওয়ানগালা উৎসব নিয়মিতভাবে পালন করা হচ্ছে।


ঐতিহ্য, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়ে জমে উঠেছিল ঝিনাইগাতীর গারো পল্লীর ওয়ানগালা উৎসব।

আরও খবর