রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন খুচরা সার বিক্রেতাগণ। ঝিনাইগাতী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৩ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী ‌এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) নিকট স্মারকলিপি প্রদান করা হয়। 


মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সাত ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ নিয়মিত সার বিক্রি করে আসছে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ জন খুচরা সার বিক্রেতা। কিন্তু গত ১৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত খুচরা সার ব্যবসায়ীদের কার্যক্রম চালু থাকবে। এরপর তাদের ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে খুচরা সার বিক্রেতাদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। 


খুচরা সার বিক্রেতারা আরও জানান, বহু বছরের ব্যবসায় কৃষকদের কাছে তাদের ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। একই সঙ্গে ব্যাংক, এনজিও, বিভিন্ন কোম্পানি ও মহাজনের কাছেও তাদের উল্লেখযোগ্য পরিমাণ ঋণ রয়েছে। ব্যবসা বন্ধ হয়ে গেলে এসব পাওনা আদায় ও ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এছাড়াও জীবন-জীবিকা আয়-রোজগারও কঠিন হয়ে পড়বে। 


মানববন্ধনে আরও বলা হয়, খুচরা সার বিক্রেতা ব্যবস্থা তুলে দিলে কৃষক পর্যায়ে সার সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং সামগ্রিক কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই প্রণীত সার নীতিমালা ২০২৫ বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রেতা ব্যবস্থা বহাল রাখার দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু এবং কার্যকরী সদস্য আব্দুল আলী প্রমুখ। 

Tag
আরও খবর