আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

লাখাইয়ে পাগলা কুকুরের কামঁড়ে আহত ২৫।

লাখাইয়ে পাগলা কুকুরের কামঁড়ে আহত ২৫। লাখাইয়ের বিভিন্ন গ্রামে বামৈ, কালাউক এবং পার্শ্ববর্তী সড়ক বাজারসহ বিভিন্ন এলাকায় এক পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর১২টা পর্যন্ত এই ঘটনা ঘটেছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কে ছিল এলাকাবাসী। এদিকে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আহতরা হলেন বামৈ গ্রামের মৃত মাস্টার মিয়ার ছেলে নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), শম্ভু সরকারের ছেলে সাগর সরকার (২৩), কানন সরকারের স্ত্রী শেফালী সরকার (২২)। তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭)- তবে রিপোর্ট লিখা পর্যন্ত অন্যান্যদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায় নি। স্থানীয় লোকজনসহ আহতর জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পাগলা কুকুর অসংখ্য মানুষকে উপর্যুপরি ভাবে কামড়িয়ে আহত করেছে। এ সময় প্রায় ২৫ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একজন প্রত্যক্ষদর্শী বলেন বলেন, আমার এক ভাই কুকুরের কামড়ে আহত হয়েছে। আরেকজন বলেন, আমাদের গ্রামের একজন কুকুরের কামড়ে আহত হয়েছে। সোহান নামে আরেকজন বলেন, আমার ভাতিজা স্কুলে যাচ্ছিল হটাৎ তাকে পাগলা কুকুর আক্রমণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে পাগলা কুকুরটিকে আটক করে মেরে ফেলেন। এব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলাম শাকিল বলেন, কুকুরে কামড়ে ৯জন আহত ব্যক্তিকে আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে, তন্মধ্যে ৪ জন আহত ব্যক্তিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও হাসপাতালে জলাতঙ্ক রোগের পর্যাপ্ত ভ্যাকসিন ছিল বলে জানান তিনি। তিনি আরও বলেন, সকলকেই এ ভ্যাকসিন দেয়া হয়েছে।
Tag
আরও খবর