রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ২২ নভেম্বর ২০২৫ শনিবার তিনি পর্যটন কেন্দ্রের সার্বিক পরিদর্শনের সময় পরিবেশ, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের জন্য বিদ্যমান সেবার মান প্রত্যক্ষভাবে পর্যালোচনা করেন। 


এছাড়াও জেলা প্রশাসক কেন্দ্রের চলমান উন্নয়ন কার্যক্রম, ব্যবস্থাপনার মান এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “শেরপুর জেলার পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানসম্মত সেবাদান অত্যন্ত জরুরি।” তিনি আরও জানান, পর্যটন খাতকে সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেরপুরকে একটি নিরাপদ, সমৃদ্ধ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag
আরও খবর