পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

পলাশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ সহ এলাকার বিভিন্ন ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি

পলাশে  ৫.৭ মাত্রার ভূমিকম্পে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ সহ এলাকার বিভিন্ন ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি



মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 


  নরসিংদীর পলাশে ঘোড়াশালকে উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করে  ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।


  ২১ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০ টা ৪০ মিনিটের সময় এ ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের প্রশাসনিক মূল ভবনটির চারতলাতেই দৃষ্টিগোচর হয় গুরুতর ফাটল ও গঠনগত ক্ষতি।


               সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলার দক্ষিণ দিকের কিছু অংশ ঢেবে  গেছে। একই সঙ্গে ভবনের প্রতিটি তলায় বড় আকারের ফাটল সৃষ্টি হওয়ায় পুরো স্থাপনাটিই এখন শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

  

          কলেজে অধ্যয়নরত ৫০০০ থেকে ৬০০০  শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় পড়েছেন, আর নিয়মিত ক্লাস নেওয়াও হয়ে পড়ছে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।ভবনটি আগে থেকেই জরাজীর্ণ  অবস্থায় ছিল। এমতাবস্থায় এই ভবনে ক্লাস করাটা ও অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। 


           এ বিষয়ে কলেজের অধ্যক্ষ রাশেদুজ্জামান বলেন, ভূমিকম্পের কারণে মূল ভবনটির গঠনগত ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি দক্ষিণ দিকে হেলে পড়েছে। এমন পরিস্থিতিতে এখানে ক্লাস পরিচালনা কোনোভাবেই নিরাপদ নয়। তিনি আরও জানান,  আমরা ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। অনতিবিলম্বে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণসহ নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আন্তরিক অনুরোধ জানাচ্ছি।


               স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর দাবি ভবনের বর্তমান ক্ষতিগ্রস্ত অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত তদন্ত, ঝুঁকি মূল্যায়ন এবং জরুরি ভিত্তিতে বিকল্প শ্রেণিকক্ষতৈরি সহ নতুন করে ভবনটি নির্মাণ করার আহ্বান জানিয়েছেন। 


          এছাড়া ও বিভিন্ন সরকারি ভবন ও এলাকার বিভিন্ন মহল্লার  বাসা বাড়িতে ফাটল দেখা গেছে। এলাকার বিভিন্ন বাসা বাড়িতে সু-কেসে সাজানো সিরামিক পণ্য সামগ্রী ভাংচুর হওয়ার ঘটনা ঘটেছে। মাটির ঘর ভেংঙ্গে ১ জন ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 

Tag
আরও খবর