রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়সংলগ্ন সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে বনরাণী এলাকার এক স্থানীয় নারী মরদেহটি দেখতে পেলে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও থানা পুলিশকে জানান।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তাঁর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়, যা দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মুখমণ্ডল বিবর্ণ হওয়ায় এখনো তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।


ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন ফোন, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন।


পুলিশের ধারণা, নিহত নারীকে ২-৩ দিন আগে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag
আরও খবর