নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

খাশোগি হত্যার পর প্রথমবার হোয়াইট হাউসে পা রাখছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-11-2025 09:03:10 am

মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে সোমবার (১৭ নভেম্বর) রওনা হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। সফরে তিনি নিরাপত্তা নিশ্চয়তা ও আধুনিক অস্ত্র সরবরাহের দাবি জোরালোভাবে তুলবেন বলে ধারণা করা হচ্ছে।


২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে সৌদি এজেন্টদের হাতে হত্যার পর এটিই যুবরাজ সালমানের প্রথম ওয়াশিংটন সফর। ওই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দেয় এবং দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক সাময়িকভাবে টালমাটাল হয়ে পড়ে।


সৌদি প্রেস এজেন্সি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এই আনুষ্ঠানিক কর্ম-সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক অন্তর্ভুক্ত থাকবে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং তা বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আরও জোরদার করা যায়, সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।


বছরের পর বছর ধরে ট্রাম্প ও তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন যুবরাজ সালমান। ট্রাম্পের সৌদি সফরে দেওয়া বিলাসবহুল সংবর্ধনা এবং ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ অঙ্গীকারের পর সেই সম্পর্ক আরও দৃঢ় হয়।


সালমানের সফরের আগে ট্রাম্প বলেন, তিনি সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন—যা তার প্রশাসনের দীর্ঘদিনের লক্ষ্য।


তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে সৌদি আরবের এ ধরনের স্বাভাবিকীকরণে সম্মত হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় দেশগুলো নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে রয়েছে। ফলে যুবরাজের প্রধান লক্ষ্য এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া।


সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, সিংহাসনের ৪০ বছর বয়সী এ উত্তরাধিকারী মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।


তিন দিনের সফরে ওয়াশিংটনে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক এক যুক্তরাষ্ট্র–সৌদি বিনিয়োগ ফোরামও অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছে।

আরও খবর