জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় কৃষি কর্মকর্তাদের এক ঘণ্টার কলম বিরতি

কলম বিরতি

বিসিএস কৃষি ক্যাডারের সদস্য ও শেরপুরের নকলা উপজেলা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর বর্বরোচিত শারীরিক আক্রমণের প্রতিবাদে সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছায় কৃষি কর্মকর্তারা এক ঘণ্টা কলম বিরতি পালন করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা বুশরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মুকিত বিন লিয়াকত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ ও আব্দুল লতিফ সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান কৃষি কর্মকর্তারা। 

উল্লেখ্য, শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় গত ৫ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব ধুকুড়িয়া গ্রামের রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল নেতা ফজলুল হক। পরে আহত ওই কৃষি কর্মকর্তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু আজো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৬ মিনিট আগে