টাঙ্গাইলের মধুপুরে বিএনপির এক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মধুপুর পৌর বিএনপি। শনিবার (৯ নভেম্বর) দুপুরে মধুপুর পৌরসভার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর পৌর বিএনপির
সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে বিএনপিকে বিভ্রান্ত করার এক অপচেষ্টা।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল-এ দলের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তারা গণতান্ত্রিক রাজনীতিকে বিভ্রান্ত করতে চায়। টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বার্তা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছন, তখনই টাঙ্গাইল-১, মধুপুর-ধনবাড়ী আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি আরও বলেন , ৮ নভেম্বর শনিবার ১ নং ওয়ার্ডের নাগবাড়ীতে জামায়াত ইসলামী বাংলাদেশের সমাবেশ করে।
ঐ সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ জন নেতাকর্মী যোগদান করেছে এবং তারা ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে বলে ঘোষণা করেছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। তাদের এ বার্তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রের অংশ মাত্র।
মধুপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির কোনো সদস্য যোগদান করেননি। তারা বিএনপির পতাকাতলেই ঐক্যবদ্ধ রয়েছেন এবং আত্ম বিশ্বাসের সাথে ধানের শীষের পক্ষেই কাজ করে যাচ্ছেন। তাদের
এমন মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর পৌর শাখার আমীর
আব্দুল কাদিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফোন বন্ধ থাকায়
কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যান্য নেতারা অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তা ও ঐক্য নষ্ট করতে এসব অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রশাসনের নিকট বিষয়টির সুষ্ঠ
তদন্ত দাবি
করেন।
শেষে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫ ঘন্টা ১২ মিনিট আগে
১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬ ঘন্টা ৩ মিনিট আগে