শেরপুরের নালিতাবাড়ীতে জাল নোট চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২১টি এক হাজার টাকার জাল নোট।
শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে মেহেদীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় মেহেদীকে আটক করা হলেও তার দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশিতে তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
ওসি সোহেল রানা বলেন, “উদ্ধার করা জাল নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি; খালি চোখে আসল-নকল পার্থক্য করা প্রায় অসম্ভব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।”
তিনি আরও জানান, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষা এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় এই জাল নোট চক্র। আসল নোটের মতো দেখতে এসব জাল মুদ্রা সাধারণ ক্রেতা-বিক্রেতাকে বিভ্রান্ত করছে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।
২ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ ঘন্টা ২৫ মিনিট আগে