আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

★★★জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গনসংযোগও র‍্যালি করেন- বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বাশার সিদ্দিকী ★★★





আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরের শিবচর পৌর শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  গনসংযোগ ও র‍্যালি  করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক এবং শিবচর উপজেলার বিএনপি'র সদস্য ও মাদারীপুর-১(শিবচর) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার সিদ্দিকীসহ  অন্যান্য নেতা-কর্মীরা।




শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গনসংযোগ ও র‍্যালি করেন তিনি। 



এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং শিবচর উপজেলা বিএনপি'র সদস্য আবুল বাশার সিদ্দিকী বলেন,গত ১৭ বছর বাংলাদেশের ফ্যাসিবাদী হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে।আমাকে একাধিক মামলা দিয়ে দেশে আসতে দেয়নি।বিএনপি'র পক্ষ থেকে নেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে লক্ষ্যে আজ মানুষের মাঝে  লিফলেট বিতরণ এবং গনসংযোগ করছি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেট গুলো গ্রহণ করেছেন। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।আমরা শত জুলুম নির্যাতন ও অত্যাচারে পিছপা হয়নি।দলকে ভালোবেসে দলের দুঃসময়ে হাল ধরেছি।বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমার কার্যক্রম অব্যাহত ছিল।দল যাকে নমিনেশন দিবে, আমি তার পক্ষ হয়ে কাজ করবো।এক্ষেত্রে আমি দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দেবো।



এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি'র শিবচর পৌর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ হাসান আব্দুল্লাহ্,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মহিন বেপারী,উপজেলা যুবদল নেতা মোঃ রুবেল শিকদার,শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবীব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর,শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক,সরকারী বরহামগঞ্জ কলেজের  ছাত্রদল নেতা হিমেল,শিবচর উপজেলা বিএনপি'র নেতা আনোয়ার বেপারী,নোয়াব বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মী অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর