আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বাঘারপাড়া উপজেলা বিএনপি

যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়ায় ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের চৌরাস্থায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ৮৮ যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে 'অবিস্মরণীয় দিন' হিসেবে উল্লেখ করেন।

 বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সেনা ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মাইলফলক হয়ে আছে।তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা আজও তাঁর আদর্শে অনুপ্রাণিত। ৯০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই আমরা স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি। এ সময় তিনি 'ধানের শীষ'-কে মানুষের মুক্তির প্রতীক আখ্যা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ,বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

বক্তারা ৭ নভেম্বরকে দেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক উল্লেখ করে বলেন, "এই বিপ্লব সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে দেশকে চরম নৈরাজ্য থেকে মুক্তি দিয়েছিল।" তারা বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।আলোচনা সভা শেষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকা এসময় "জিয়ার সৈনিক এক হও" ও "ধানের শীষে ভোট দিন" শ্লোগানে মুখর হয়ে ওঠে।

আরও খবর




deshchitro-6aa6993218dff-130926063810.webp
১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

১৬ ঘন্টা ৬ মিনিট আগে